ক্যাপসন নিউজ

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:২৯
সম্প্রতি লায়ন্স জেলা ৩১৫-এ১, বাংলাদেশ-এর দুই দিনব্যাপী ১৯তম বার্ষিক কনভেনশন রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও-এ সম্পন্ন হয়। কনভেনশনে আগামী ২০১৪-১৫ বর্ষের জন্য জেলা গভর্নর পদে লায়ন মিয়া মোহাম্মদ কুদ্দুস, এফসিএ এমজেএফ এবং ১ম ও ২য় ভাইস জেলা গভর্নর পদে যথাক্রমে লায়ন ড. এম.এ. হালিম পাটোয়ারী পিএমজেএফ ও লায়ন কল্পনা রাজিউদ্দিন এমজেএফ নির্বাচিত হন এবং নবনির্বাচিত জেলা গভর্নর জেলার ক্যাবিনেট সেক্রেটারি ও ক্যাবিনেট ট্রেজারার পদে যথাক্রমে লায়ন এ কে এম গোলাম ফারুক ও লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল এমজেএফ-এর নাম ঘোষণা করেন। এছাড়া জেলার ২০তম বার্ষিক কনভেশন ২০১৫ এর চেয়ারম্যান পদে মোঃ নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ-এর নাম ঘোষণা করেন। নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।-প্রেস বিজ্ঞপ্তি