চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:৩১
মেধাবী ছাত্র আহাদুজ্জামান খানের দুটি কিডনিই অকেজো। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেফরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. রফিকুল ইসলামের অধীনে চিকিত্সাধীন। ডাক্তার বলেছেন তার চিকিত্সার জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন। তার পিতা মো. জাকির হোসেন খানের পক্ষে এ ব্যয় বহুল চিকিত্সা করানো সম্ভব নয়। তাই তিনি প্রধানমন্ত্রী, ব্যবসায়ী ও প্রবাসী ভাই-বোনদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ফয়সাল মাহমুদ, এস/বি, এ/সি ৩৩৩১০, ইসলামী ব্যাংক মৌচাক শাখা, ঢাকা। মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী। ০১৬১১০২৭৭৭৩, ০১৭১১০২৭৭৭৩।