মে ধা বী মু খ

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:৩১
সাদিয়া ইসলাম রিফা সাদিয়া ইসলাম রিফা এসএসসি পরীক্ষায় বাগমারার ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে অধ্যাপক রফিকুল ইসলাম ও রশিদা খাতুনের মেয়ে। সে চিকিত্সক হতে আগ্রহী। মাইমুনা আক্তার মাহী মাইমুনা আক্তার মাহী এসএসসি পরীক্ষায় মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে শাহ মোঃ আবদুল মুগনী ও জাকিয়া সুলতানার মেয়ে। সে চিকিত্সক হতে আগ্রহী। আফরাহ শাহাদাত্ আফরাহ শাহাদাত্ এসএসসি পরীক্ষায় মহেশখালী আইল্যান্ড হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে শাহাদাত্ কবির ও সেলিনা আক্তারের কন্যা। সে চিকিত্সক হতে চায়। তাহমিনা আক্তার পপি তাহমিনা আক্তার পপি এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে রওশনআরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে আবু তাহির ও সালেহা বেগমের মেয়ে। তাহমিনা ব্যাংকার হতে চায়। সানজিদা সুলতানা মিম সানজিদা সুলতানা মিম এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী শামীম মাহমুদ ও মা সামসুন্নাহার। শেখ মাহফুজা আক্তার রুমি শেখ মাহফুজা আক্তার রুমি এসএসসি পরীক্ষায় মিরপুর বিসিআইসি স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা শেখ মহিউদ্দিন মোর্শেদ ব্যাংক কর্মকর্তা ও মাতা ফিরুজা খাতুন গৃহিণী। সে চিকিত্সক হতে চায়। মিহিদাবী খান জিতু মিহিদাবী খান জিতু এসএসসি পরীক্ষায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মৃত আজিজুর রহমান খান ও শিরিন পারভীন খানমের পুত্র। সে প্রকৌশলী হতে ইচ্ছুক। তানজিলা আক্তার তামান্না তানজিলা আক্তার তামান্না এসএসসি পরীক্ষায় এ কে, হাই স্কুল এন্ড কলেজ, ধনিয়া, ঢাকা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে যৌথ নদী কমিশনের সিনিয়র ড্রাফস ম্যান এ জেড এম মোহেবুল্লাহ ও শেফালী বেগমের কন্যা। সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়।