গতকাল মঙ্গলবার দৈনিক ইত্তেফাক এর ২০ পৃষ্ঠায় ‘ইউএনও’র বাড়িতে নিমন্ত্রণ তাই-’ শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রকৃতপক্ষে আমাদের লক্ষ্মীপুরের রামগঞ্জ সংবাদদাতা জাকির হোসেন মোস্তান পাঠাননি। ইউএনও’র নির্দেশে অফিস বন্ধ থাকার বিষয়টিও সঠিক নয়। আমাদের সংবাদদাতার নাম ব্যবহার করে অন্য কেউ সংবাদটি পাঠালে ভুলবশত এটি ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।
