আজকের রাশিফল

আপডেট : ২৮ মে ২০১৪, ১৯:৪৪
আজ ১৫ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৯ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ:চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা:২ ও ৫। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন: পান্না ও চন্দ্রকান্তমণি। প্রকৃতিগতভাবে আপনি: কল্পনাপ্রবণ ও ডিপ্লোম্যাটিক। আপনি আকর্ষণীয় ও সহানুভূতিশীল ব্যক্তিত্বের অধিকারী। আপনি ভ্রমণ ভালবাসেন। আর শান্তি ও বৈচিত্র্যের প্রত্যাশা আপনার জন্মগত। আপস ও মধ্যস্থতাকারী হিসেবে আপনি অনন্য। আপনার ইনটুইশন ও সৃজনশীলতা বাস্তব জটিলতা থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করতে পারে। আপনার অনুসন্ধিত্সা প্রবল, আপনাকে আরও বাস্তববাদী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:প্রেসিডেন্ট কেনেডী, অভিনেতা বব হোপ, অমলেন্দু বিশ্বাস, হুমায়ুন ফরিদী, সাংবাদিক অরুণাভ সরকার, সাংবাদিক একে এম মহিউদ্দিন, রাজনীতিক একে এম মায়েদুল ইসলাম, ড. ইনামুল হক প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ শরীরের প্রতি যত্ন নিন। মানসিক অবসাদে ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ব্যবসায়িক ক্ষেত্রে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি বোধ করবেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ ভ্রমণের যোগ আছে। কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ প্রেমিক যুগলদের জন্য দিনটি শুভ। প্রণয় সফলতা আশা করতে পারেন। সমাজসেবিদের জন্য দিনটি শুভ। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আজ অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষত্রে বিদেশ যাত্রার যোগ আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি শুভ সম্ভাবনাময়। মনোবল বৃদ্ধি পাবে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কোনো অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আজ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তিবোধ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ অর্থপ্রাপ্তির যোগ আছে। তবে আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করা কঠিন হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি শুভ নয়। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত কাজের জন্য ক্লান্তিবোধ করবেন। আজ আশানুরূপ অর্থ হাতে নাও আসতে পারে। ভ্রমণযোগ আছে। শরীরের প্রতি যত্ন নিন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কাউকে বিশ্বাস না করলেই ভালো করবেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মানসিক অবসাদে ভুগতে পারেন। পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো বন্ধু আজ আপনার উপকারে আসতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ আছে। তবে আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করা কঠিন হবে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ মানসিক অবসাদে ভুগতে পারেন। অতিরিক্ত উত্তেজনা পরিহার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। মাথা ঠাণ্ডা রেখে দিনটি পার করে দিন।