খুলনার পটগান গৌরীপুরে অনুষ্ঠিত

আপডেট : ২৮ মে ২০১৪, ১৯:৫৩
ময়মনসিংহের গৌরীপুরে গত ২৪ মে পানি সম্পদ উন্নয়ন ও সমবায় সম্প্রীতির প্রচারাভিযান উপলক্ষে খুলনার রূপান্তর থিয়েটারের পরিবেশনায় পটগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির। রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. হরিশংকর দাস, ডা. তারা গোলন্দাজ, শাহ সাইফুল আলম পান্নু, অধ্যাপক মো. মতিউর রহমান, জহিরুল ইসলাম মাস্টার, নজরুল ইসলাম মাস্টার, ডা. ফললুল হক খান, আব্দুল বারেক মেম্বার প্রমুখ। খুলনার শিরিশনগর রূপান্তর থিয়েটারের পরিবেশনায় গণসচেতনতামূলক পটগান শেষে ‘পানির সাথে সুবসতি’ নাটক মঞ্চস্থ হয়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মেরাজ হোসেন, শ্যামল মন্ডল, সজল সরকার, শিলা হালদার, দিপক মন্ডল, দিপঙ্কর মল্লিক, লিপিকা গাতুলী, প্রিয়ব্রত মল্লিক, প্রদীপ বিশ্বাস, শিবানী রায়, দুলালী রায়।