ফিফায় ফিরলেন...

আপডেট : ২৮ মে ২০১৪, ১৯:৫৭
আর খুব বেশি দেরি নেই ফিফা বিশ্বকাপের। প্রতিটি বিশ্বকাপেই আলাদা চমক থাকে থিম সংয়ে, যেখানে উঠে আসে আয়োজক দেশের ইতিহাস ঐতিহ্য। ২০১০ সালের ফিফা ফুটবল বিশ্বকাপে বিশ্ব মেতেছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে। দীর্ঘ চার বছর পর আবারও হাজির হচ্ছে ফিফা। প্রতিবারের মতোই নতুন থিম সং ও নতুন রূপে। আর এবার বিশ্ব মাতালেন পিটবুল, জেনিফার লোপেজ এবং ব্রাজিলিয়ান গায়ক ক্লাউদিয়া লেতে। এই নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম ভাবুন তো থিম সং-বিহীন একটি বিশ্বকাপের কথা! ভাবা যায়! একদমই না। বিশ্বকাপ হবে আর তার মন মাতানো থিম সংয়ে পুরো দুনিয়া মেতে উঠবে না, তা কি হয় নাকি? থিম সং দিয়েই তো এর আমেজ শুরু হয়ে যায় অনেকদিন আগে থেকেই। এবারের ফিফা ২০১৪ বিশ্বকাপের বাকি আর মাত্র কিছুদিন। এর মাঝেই সবাই জেনে গেছে এবারের বিশ্বকাপের থিম সং পিটবুল ফিচারিং জেনিফার লোপেজ ও ব্রাজিলিয়ান শিল্পী ক্লাউডিয়া লেথির ‘উই আর ওয়ান’। এফএম স্টেশনসহ সব জায়গায়ই বেশ শোনা যাচ্ছে ‘ওলে ওলা’ গানটি। ফিফা বিশ্বকাপ, ২০১৪-এর অফিশিয়াল কোকাকোলা অ্যানথেম (গান) প্রকাশ করেছে কোকাকোলা বাংলাদেশ। গানের শিরোনাম ‘দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ারস’ বা ‘পৃথিবীটা আমাদের’। কোকাকোলা বিশ্বকাপ সংগীতটিতে ২০১৪-এর আয়োজক দেশ ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা ও ব্যালে ফাংক নাচের ছন্দ এবং টেকনো ব্রেগা সুরের সঙ্গতি রাখা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন (লিড ভয়েস) ২০১২ এক্স-ফ্যাক্টরের ফাইনালিস্ট ও ব্রাজিলিয়ান পারকুশন ট্রুপ ‘মনোব্লোকো’র গায়ক ডেভিড কুরি। গানটি লিখেছেন রক মাফিয়া। আর সুর দিয়েছেন ব্রাজিলীয় বংশোদ্ভুত মারিও ক্যালদাতো জুনিয়র, যিনি ‘বিস্টি বয়েজ’ জ্যাক জনসনের সঙ্গে কাজ করেছেন। গানটির আইনগত স্বত্ব কোকাকোলার। কোকাকোলা বিশ্বাস করে, ‘দ্য ওয়ার্ল্ড ইজ আওয়ারস’ বা ‘পৃথিবীটা আমাদের’ শীর্ষক এ গান বিশ্বজুড়ে স্বপ্ন ছড়িয়ে দেবে এবং বিশ্বের বৃহত্তম ক্রীড়া উত্সব ফিফা বিশ্বকাপের সঙ্গে কোকাকোলা ব্র্যান্ডের সম্পর্ককে আরও জোরদার করবে। কোকাকোলার গ্লোবাল এন্টারটেইনমেন্ট মার্কেটিংয়ের পরিচালক জো বেলোত্তি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সবসময়ই আমাদের ক্যাম্পেইন বা প্রচার কার্যক্রমে সংগীতের ওপর জোর দিয়ে থাকি। সে অনুযায়ী ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজন সামনে রেখে আমরা গোটা বিশ্বকেই একসুতোয় গেঁথে রাখতে চাই।’ গানটির লিড ভোকাল, অ্যাম্বাসেডর ডেভিড কুরি ব্রাজিলীয় বংশোদ্ভুত একজন প্রতিশ্রুতিশীল শিল্পী। ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি, ২০১৪-এর বিশ্ব ভ্রমণের সময়ে ডেভিড কুরিও সঙ্গে থাকবেন এবং নির্বাচিত কিছু জায়গায় আয়োজিত কনসার্টেও অংশ নেবেন। এ প্রসঙ্গে ডেভিড কুরি বলেন, ‘এটি একটি ভালো গান। আমি মনে করি, এ গানের কথা, সুর, তাল, লয় সবই অসাধারণ। গানটি বিপুলসংখ্যক মানুষের হূদয় ছুঁয়ে যাবে।’ গানটি লিখেছেন এবং প্রযোজনায় সহযোগিতা করেছেন পিটবুল। থিম সংয়ের সাথে নাচার আগ্রহের কথা জানিয়ে লেতে বলেন, ‘আমি এই গানে পিটবুল এবং জেনিফার লোপেজের সাথে সাম্বা নৃত্য করতে অধীর আগ্রহে আছি।’