রাঙিয়ে দিয়ে যাও
দশটি রবীন্দ্রসংগীত নিয়ে লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে রাবেয়া আক্তারের একক রবীন্দ্রসংগীত অ্যালবাম ‘রাঙিয়ে দিয়ে যাও’। গানগুলো হচ্ছে—‘ও জোনাকি কী সুখে ওই ডানা দুটি মেলেছ’, ‘প্রমোদে ঢালিয়া দিনু মন’, ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘ওগো আমার চির অচেনা পরদেশি’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘ওই আসনতলে মাটির পরে’, ‘প্রথম আদি তব’, ‘কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে’, ‘আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে’, ‘রাঙিয়ে দিয়ে যাও যাও’। এর সংগীত পরিচালনা করেছেন শিল্পী মহাদেব সাহা। গানগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল গ্রাহকরা তাদের কলার টিউন হিসেবে পেতে পারেন।
মা
মা দিবস উপলক্ষে লেজার ভিশন প্রকাশ করেছে বিশেষ মিক্সড অডিও অ্যালবাম ‘মা’। অ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে—‘মা’, ‘মাগো’, ‘মা জননী’সহ মাকে নিয়ে আরও বেশ কয়েকটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, বেলাল খান, মিলন মাহমদ, রুকসানা মুমতাজ, রাজীব, চম্পা বণিক, তানভীর শাহীন, সাজেদ ফাতেমী, লিংকন ও শায়লা রহমান। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুস্মিতা বিশ্বাস সাথী, বিশ্বরূপ ঘোষ দস্তিদার, শহীদুজ্জামান স্বপন, ডা. শাহেদ, শাহাবুদ্দিন মজুমদার, সাজেদ ফাতেমী, নির্ঝর চৌধুরী, মীর মামুন হোসেন, লিংকন, মিলন মাহমুদ। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, মুশফিক লিটু, বনি আহমেদ, খায়েম আহমেদ, নির্ঝর চৌধুরী ও মিলন মাহমুদ।
