পত্রিকায় টুকটাক লেখালেখির অভ্যেসটা পুরোনো ফাহমিদা নবীর। সম্প্রতি একটি ইংরেজি দৈনিক ও অনলাইনের জন্য তাই এবারে নিলেন শিল্পীর সাক্ষাত্কার। দেশবরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান হাজার কথার ভেতর একটি কথা বললেন, ‘আমাকে কেউ সেলিব্রেটি বললে খুব কষ্ট লাগে! আমি শিল্পী। এর চেয়ে সম্মানের কিছু হতে পারে না।’ শিল্পীর মুখোমুখি তাই এই ইন্টারভিউতে সাংবাদিকের ভূমিকায় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
ছবি সূত্র : ফেসবুক
