মোস্তফা কামাল রাজের প্রথম ছবি ‘প্রজাপতি’ চলচ্চিত্রের গান আলোচনায় এলেও ছবিটি সেই অর্থে সাফল্যের মুখ দেখেনি। এরপর নিজের দ্বিতীয় ছবি ‘ছায়াছবি’ খবর আমরা পাঠকদের বারবার দিলেও সেই ছবি কবে মুক্তি পাবে তা খোদ নির্মাতাই জানেন না। এর ফাঁকে অন্য এক প্রযোজকের কমিটমেন্ট পেয়ে ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম সময়ে তিনি বানিয়েছেন ‘তারকাঁটা’ ছবিটি। দেশের শিল্পীদের বুড়ো আঙুল দেখিয়ে অধিকাংশ প্লে-ব্যাক করেছেন বিদেশি শিল্পীদের দিয়ে। ভেবেছিলেন অডিওটিও হিট হবে। কিন্তু সে আশায় গুড়েবালি। এখন শেষ ভরসা দ্বিতীয় ছবি মুক্তির আগেই তিনি মুক্তি দিচ্ছেন ‘তাঁরকাটা’। আরেফিন শুভ ও মীমকে নিয়ে পার্শ্বচরিত্রে রেখেছেন গুণী অভিনেতা-নির্মাতা মৌসুমী। তবে আশার কথা হলো ছবিটি নির্মাতার ক্যারিয়ারে সর্বাধিক হলে মুক্তি পাচ্ছে। মূলত ছবিটি মুক্তি দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজের পরিচিতিটা বজায় রাখতে চান ইন্ডাস্ট্রিতে। ছবিটির সেই অর্থে নিজের ফেসবুক ছাড়া কোনো প্রচারণা নেই। আর ছবিটি ঈদে রিলিজের সুযোগ নেই বলেই আগে ভাগেই রিলিজ দিচ্ছেন। তবে তরুণ নির্মাতাদের ভেতরে এখন রিলিজের আগেই ছবির লগ্নি উঠিয়ে নিয়ে আনার চেষ্টা থাকে প্রবল। সেই চেষ্টা এই ছবিতেও রয়েছে। তাই দর্শক যেন মুখ্য নয়। স্পন্সর ও টিভি স্বত্বের অংকে লগ্নির অনেকাংশ উঠে এলেই যেন সফল ছবি! এখন দেখার বিষয় দর্শকেরা ছবিটিকে কীভাবে নেন। কারণ দর্শকদের রায়েই মূলত নির্মাতার ক্যারিয়ার তৈরি হয়, স্পন্সরের হিসেবে নয়। তবে রাজের এবারের ছবির মূল ইএসপি হলো পার্শ্ব চরিত্রের অন্য মৌসুমী!
