জন্মদিনে...

আপডেট : ২৮ মে ২০১৪, ২০:৪৮
আজ নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের ৭২তম জন্মদিন উদযাপন করছে নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশ। সেইসাথে দলটি ৫৫ বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে দলটির তিনটি নাটক মঞ্চায়ন হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। এ ছাড়া তার লেখা নাট্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হচ্ছে তিন দিনে তিনটি নাটক। তিনটিরই নির্দেশক লাকী ইনাম। এগুলো হলো ‘সেইসব দিনগুলি’, ‘পুশি বিড়াল ও একজন প্রকৃত মানুষ’ এবং ‘প্রাগৈতিহাসিক’।