এই প্রথম দ্বৈত গানে কণ্ঠ দিলেন আনিসা ও প্রতীক হাসান। একসঙ্গে গাওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজনের কাজটিও করেছেন প্রতীক। প্রতীক আরও জানান, ‘আমাদের গানটি শ্রোতারা ভালোভাবে নেবে বলেই মনে হয়।’ সম্প্রতি রামপুরায় অবস্থিত প্রতীক হাসান ও তার ছোটভাই প্রীতম হাসানের স্টুডিও পিঅ্যান্ডপি রকস্টেশনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম।
