বনশ্রীতে গ্যাস সঙ্কট

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:৪২
গ্যাস দুর্লভ হয়ে উঠেছে ঢাকার রামপুরা বনশ্রীর জনবধিষ্ণু এলাকাতে। এখানে মাঝে-মাঝে গ্যাস আসে। অনেক দিন ধরে এখানে এই অবস্থা। সমস্যাটির সমাধানের কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। তাই এখানকার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস থাকে না। এতে করে গ্যাসের বিকল্প জ্বালানির উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত পরিবারগুলোতে নেমে এসেছে চরম দুর্যোগ। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং বনশ্রী এলাকায় গ্যাস সঙ্কট ঘোচাতে আশু উদ্যোগ নিতে বিনীত আবেদন জানাচ্ছি এমদাদুল ইসলাম, বনশ্রী, রামপুরা, ঢাকা