বাঁচাতে হবে নদ-নদী

আপডেট : ২৮ মে ২০১৪, ২১:৪৩
অসংখ্য নদ-নদী জালের মতো জড়িয়ে রেখেছে এ দেশকে। কিন্তু নদ-নদীর চির চেনা রূপ আজ কোথায়? এক সময়ের খরসে াতা, সদা বহমান নদী এখন মরা খাল। শুষ্ক মৌসুমে নদীবক্ষে দেখা যায় গোচারণ। নাব্যতা হারিয়ে এখন স্থবির বিভিন্ন নদ-নদী। মৃতপ্রায় নদ-নদী দেশের জন্য মঙ্গলজনক নয়। মাছের জোগানদার, সেচকাজে সহায়ক, ব্যবসা-বাণিজ্য তথা জাতীয় অর্থনীতিবান্ধব নদ-নদীর অস্তিত্ব ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা নিতে হবে। উপরন্তু ঢাকার প্রাণ বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদ-নদীর দূষণ রোধ করা জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শ্যামল চৌধুরী, মোহনগঞ্জ, নেত্রকোনা