বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক রায়না

আপডেট : ২৮ মে ২০১৪, ২২:২১
নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিংবা সহ-অধিনায়ক বিরাট কোহলি খেলবেন না বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে—এটা আগে জানা যাওয়ায় নতুন বদলী অধিনায়ককে নিয়ে ছিল অনেক জল্পনা-কল্পনা। সেই অধিনায়ক হলেন সুরেশ রায়না। বাংলাদেশ সফরের জন্য আজ ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে সিনিয়র সাত সদস্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি এবং শিখর ধাওয়ানকে বিশ্রাম দিয়ে কার্যত তারুণ্য নির্ভর দল ঘোষণা করে বিসিসিআই। গত ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের দল থেকে এ সফরের জন্য ঘোষিত দলে রয়েছেন কেবল সাত্র বরুন অ্যারন, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে ও আম্বাতি রাইডু। আগামী ১৫, ১৭ এবং ১৯ জুন ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ। এর আগে ১৩ জুন ঢাকায় আসবে ভারত। বাংলাদেশ সফরে ভারতের ১৫ সদস্যের দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, চেতেশ্বর পুজারা, আম্বাতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, হূদ্ধিমান সাহা, পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অমিত মিশ্র।