ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর নবম সম্মেলন নির্ধারিত স্থানে করতে দেয়নি পুলিশ। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পিছনে আমতলায় কাউন্সিল হওয়ার কথা থাকলেও তাদেরকে ভিড়তেই দেয়নি পুলিশ। পরে প্রায় দেড় ঘণ্টা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে বাকবিতণ্ডার পর পুলিশের সামনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্সিল করার ঘোষণা দেয় তারা। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় আহবায়ক ফয়সাল ফারুক অভিক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রউফ, সুমন অগাস্টিন সরেন, আসাদুজ্জামান আসাদ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা তো কাউকে বাধা দেইনি। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃৃঙ্খলার কথা বিবেচনা করে তাদের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় যাওয়ার অনুরোধ করা হয়।
