গাজী টিভির সিনিয়র ক্যামেরাম্যান (নিউজ) সৈয়দ মানিকের দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। একই সাথে তার দেহে হেপা-টাইটিস ‘সি’ ধরা পড়েছে। তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৮ মাসে চিকিত্সায় তার অনেক টাকা খরচ হয়েছে। এখন তার কিডনি ট্রান্সপ্লান্ট ও দেড় মাসের চিকিত্সায় আরও খরচ হবে কমপক্ষে ২৫ লাখ টাকা। এই বিপুল অর্থ মানিকের অসহায় পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। মানিকের জীবন রক্ষায় তার পরিবার সরকারি বেসরকারি সংস্থা, বিত্তবান ব্যক্তি ও প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা মোঃ কফিলউদ্দিন এন্ড মমতাজ বেগম, সঞ্চয়ী হিসাব নং ১৩৪০০০০০৩৪৩৮৬, সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ, গুলশান-১, ঢাকা-১২১২। ফোনঃ ০১৬৭৩৪৯৬৭১৭, ০১৮১৮০৭৯৪০৪।
