মো. অমিত ফাইয়াজ
মোঃ অমিত ফাইয়াজ এসএসসি পরীক্ষায় স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ নুরুল ইসলাম শিক্ষক, মাতা সাবানা বেগম গৃহিণী। সে চিকিত্সক হতে চায়।
তানজিয়া ফারহানা হক (তান্নি)
তানজিয়া ফারহানা হক (তান্নি) এসএসসি পরীক্ষায় ভিকারুন-নিসা স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও তহুরা হকের কন্যা। সে ব্যারিস্টার হতে চায়।
নুরুল আমিন রাহিন
নুরুল আমিন রাহিন এসএসসি পরীক্ষায় শাহ হেলাল উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে নছিবুর রহমান ও শেলি বেগমের পুত্র। রাহিন চার্টার্ড একাউন্ট্যান্ট হতে চায়।
রিমন-উল-ইসলাম রিমন
রিমন-উল-ইসলাম রিমন এসএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু এবং গৃহিণী রওশন আরা আক্তারের ছেলে। সে চার্টার্ড একাউন্ট্যান্ট হতে চায়।
তৌহিদুল ইসলাম
এসএসসি পরীক্ষায় গৌরনদীর টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী সেকেন্দার আলী মৃধা ও মাতা মেহেরুন নেছা গৃহিণী। সে পাইলট হতে চায়।
ফারজানা আক্তার
ফারজানা আক্তার এসএসসি পরীক্ষায় কচুয়ার খাজুুরিয়া লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা রফিকুল ইসলাম চাকরিজীবী ও মা জোসনা বেগম গৃহিণী।
সামিরা আহমদ
সামিরা আহমদ এসএসসি পরীক্ষায় দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী আলাউদ্দিন আহমদ ও মাতা শিক্ষিকা সেলিনা আহমদ। সামিরা ব্যারিস্টার হতে চায়।
হুমায়রা আজিম
হুমায়রা আজিম বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা একেএম মেজবাহুল আজিম ব্যবসায়ী ও মাতা জাকিয়া সুলতানা গৃহিণী। সে সাহিত্যে উচ্চতর ডিগ্রী নিতে চায়।
