শোক সংবাদ

আপডেট : ২৮ মে ২০১৪, ২৩:০২
মো. ইউনুস খান ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খানের বাবা আলহাজ্ব মো. ইউনুস খান (৭৭) বার্ধক্যজনিত কারণে গতকাল চাঁদপুরস্থ বাবুরহাটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ড্যাফোডিল পরিবার গভীরভাবে শোকাহত। খসরুল আলম মুন্সি গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খসরুল আলম মুন্সি (৬৫) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি, জেলা মোটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মো. হযরত আলী দৈনিক ইনকিলাবের গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ডা. মো. আব্দুল মান্নানের বাবা সমাজ সেবক মো. হযরত আলী ( ৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে কালিয়াকৈর প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।