রাজশাহীতে নসিমন করিমনের বিরুদ্ধে অভিযান শুরু

আপডেট : ২৮ মে ২০১৪, ২৩:১০
রাজশাহীতে অবৈধ নসিমন করিমন ও ভটভটির বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। পরিবহন (বাস ও ট্রাক) মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবির মুখে জেলা জুড়ে ব্যাপক তত্পরতা শুরু করেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলার দুর্গাপুরে ৩টি, তানোরে ৩টি ও মোহনপুরে ৬টিসহ মোট ১২টি অবৈধ ভটভটি তৈরির কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পৃথক অভিযানে এসব কারখানা সিলগালা করা হয়। উল্লেখ্য, ৬ দফা দাবিতে গত রবিবার ভোর ৬টা থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট শুরু করে। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ১০ দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়। ৬ দফা দাবির অন্যতম ছিল মহাসড়কে নসিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করা।