বিবিধ

আপডেট : ২৯ মে ২০১৪, ২০:২৪
 একটি সামুদ্রিক ক্যাট ফিশ তার শরীরের যেকোনো অংশ দ্বারা খাদ্যের স্বাদ বুঝতে পারে।  এক মাইল বিস্তৃত বিজলীর আলোতে যে বিদ্যুত্প্রবাহ থাকে, তা দিয়ে ১০ লাখ ইলেকট্রিক বাল্ব জ্বালানো সম্ভব।  মশা, মাছি বা মৌমাছি উড়ন্ত অবস্থায় যে গুঞ্জন তোলে, তা সাধারণত মুখ বা শরীরের বিশেষ কোনো অঙ্গ থেকে হয় না। বরং বাতাসে অসম্ভব দ্রুতবেগে পাখা নাড়ার ফলে এই গুঞ্জন তৈরি হয়।  পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী কুকুর হচ্ছে পার্শিয়ান গ্রে হাউন্ড। ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বেগে ছুটতে পারে এরা।  কুকুর তার কণ্ঠ প্রায় ১০ রকম এবং বিড়াল ১০০ রকম ভাবে বদলাতে পারে।  স্পাইডার নামক এক প্রকার কাঁকড়ার পাকস্থলী থাকে তার পায়ে।  হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ খেতে পারে।