প্রথম বন্ধু :আমার শাশুড়ির সাথে আমার চিন্তাভাবনা কিন্তু দারুণ মেলে।
দ্বিতীয় বন্ধু :কী রকম? কোনো উদাহরণ দিতে পারবি?
প্রথম বন্ধু :যেমন ধর, আমাদের উভয়েরই ধারণা আমার স্ত্রীর অন্য কোথাও বিয়ে হওয়া উচিত ছিল!
এক সাহিত্য আসরে বান্তা সিংকে এক সাহিত্যবোদ্ধা প্রশ্ন করলেন
:শেকসপিয়ার পড়েছো কখনো কিংবা ডিকেন্স?
বান্তা :না, কারা লিখেছে এগুলো?
এক সর্দার মোবাইল ফোনে কাস্টমার কেয়ারে ফোন দিয়েছে নিজের বিল জানার জন্য। তখন অপারেটর জানালেন, আপনার ‘কারেন্ট বিল’ জানার জন্য ৫৬৭-এ ফোন করুন।
উত্তরে সর্দার বললেন, ‘আরে গাধা, আমি কারেন্ট বিল কত জানতে চাইনি, আমি জানতে চেয়েছি আমার মোবাইল বিল কত?’
কাক বসে আছে গাছের ডালে। খরগোশ তাকে জিজ্ঞেস করল, ‘কী করছ?’
‘মজা করছি।’
‘কীভাবে?’
‘এখানে উঠে এলেই বুঝতে পারবে।’
খরগোশ ডালে উঠে এসে বসল। মজা করার লোভে এর পরে একে একে এল শিয়াল, নেকড়ে। সবশেষে এল ভালুক। সে ডালে উঠে বসতেই তা মট করে ভেঙে গেল। খরগোশ, শিয়াল, নেকড়ে আর ভালুক ধপাস করে পড়ে গেল মাটিতে। আর কাক উড়ে যেতে যেতে বলল, ‘ডাল ভেঙে গেলে যে কী মজা!’
