নিজেদের উত্পাদিত সকল ক্যাপসুলে ‘ভেজিটেবল শেল’ ব্যবহার করেছে নোভা হেলথকেয়ার এন্ড ফার্মা লি:। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোভা হেলথকেয়ার এন্ড ফার্মা লি: এর ডিরেক্টর মালিক তালহা ইসমাইল বারী, এক্সিকিউটিভ ডিরেক্টর রেজাউল করিম প্রমুখ। মালিক তালহা ইসমাইল বারী বলেন, ওষুধ তৈরিতে ‘ভেজিটেবল শেল’ এর ব্যবহার এই শিল্পের জন্য একটি নতুন ধারণা। প্রচলিত জেলাটিন শেল প্রধানত তৈরি হয় প্রাণীর চামড়া ও হাড় থেকে। অন্যদিকে ভেজিটেবল শেল তৈরিতে এইচপিএমসি মূল উপাদান হিসাবে ব্যবহূত হয়। এটা তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক গাছপালা থেকে।
