মেঘের কবর

আপডেট : ২৯ মে ২০১৪, ২০:৩৯
আমাকে খণ্ডিত করে দ্বিধা ও পিরীত আমাকে লুণ্ঠন করে খরাদগ্ধ নদী আমাকে সাগরে ভাসায় লোভাতুর চিল চিল কি আমার সখা আমি কি চিলের রাতভর প্রশ ছুড়ি পাই না উত্তর উত্তর অরণ্যে থাকে নিজ বাসভূমে খানিকটা জ্যান্ত আর বাকিটা পাথর আমাকে বিখণ্ড করে মেঘের কবর