অপেক্ষারা দাঁড়িয়ে

আপডেট : ২৯ মে ২০১৪, ২০:৪০
অপেক্ষারা দাঁড়িয়ে; দাঁড়িয়ে আমার জন্য এক ঝুড়ি ক্লান্তির ঝরাফুল নিয়ে আমার অলসতা দেখে নিরলসভাবে জড়ো হচ্ছে, সারি বেঁধে ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছে; আমি আমার ক্লান্তিগুলোকে জোরালো হতে দেখছি আমাকে শীতের জোছনার ছায়ায় ম্লান করে দিতে। জীবনের সবগুলো দরজায় অপেক্ষারা দাঁড়িয়ে! দাঁড়িয়ে আমার জন্য এক ঝুড়ি ক্লান্তির ঝরা ফুল নিয়ে।