পুংমাতৃত্ব

আপডেট : ২৯ মে ২০১৪, ২০:৪০
ষষ্ঠ ইন্দ্রিয়ের তালা খুলে তোমার পেশল তলপেটে জন্মাই ব্রজবালিকা, গর্ভাধানের পর ফুলে ফেঁপে ওঠে গর্ভমুণ্ডের নিষ্ঠুর এলাকা পলি ও পঞ্চামৃতে ছোট সে গণ্ডুষ দেখি ভরে যায় ধাতব তরলে তোমার অদৃশ্য স্তন; পান করি মধু ও জল্লাদ জীবন ঝলসে উঠেছে তাতে আফিমভ্রূণ মার্বেল পাথরে স্বর্ণপাতে মোড়া জড়পিণ্ড ভরে যায় সবুজ শিখায় তোর জরায়ুতে পুঁতে রাখা আমার মৃণাল টেনে নেয় রস মিষ্টি বিষ, জেলি, জহরত, সবটুকু দুধ মরণাপন্ন প্রেমের গুঁড়োগুলো তোমার কোলেই পায় এতটা সাহস স্কুলড্রেস তোমার আঙুল ধরে পার হয় মনোবিকারের ব্রিজ কিশোরীর ধকধক শিরার ভেতর দিয়ে চলে যাই গলন্ত অর্ণবপোতে, নরকের মুগ্ধ দরজায় তুমিই আমাকে জন্ম দিচ্ছ প্রেমে প্রতিদিন, প্রতিদিন তাই মুখে রক্ত তুলে, হূদয় থেঁতলে শোধ করি এই মাতৃঋণ!