জ্বলন্ত ইচ্ছার প্রজাপতি

আপডেট : ২৯ মে ২০১৪, ২০:৪০
[ডা. সাঈদ এনামকে] আজীবন যারা ফিরে যায় খালি হাতে— আমি তাদেরই দলে; যারা নাম লেখে জলে আর ঘুরে ঘুরে অবাস্তব নিবাস-সন্ধানে জীর্ণম্লান বানিয়েছে মুখ তাদের মতো বিধ্বস্ত আমি, তবু ব্যস্ত চির বিদীর্ণ কাঙ্ক্ষায়! ঝুলে আছি আজো বেপথু রাস্তায়। সেই কোন ভোরে ভেসেছি ভেলায়! চোখে মেখে কিছু মায়াবী ভেল্কি, দেখি, তারা কিছু নয়, কিছু নয়— শুধু হাওয়ায় মিলায়... তবু তো ইচ্ছার প্রজাপতি ওড়ে আমার এ মরুদ্যানে প্রিজমে তরঙ্গিত হয় সোনালি রঙিন মাছ দেখি, দিগন্তে বসন্তের প্রারম্ভ-রেখা অভোলন দোলা দিয়ে যায়।