এদেশে তারকা তৈরির কারিগর হানিফ সংকেতের ‘ইত্যাদি’। দীর্ঘদিনের নিরলস পরিশ্রমে একটি অনুষ্ঠানের মান একই জনপ্রিয়তায় রেখে ২৫ বছর কাটিয়ে দেওয়া একটি বড় রেকর্ড। সেই রেকর্ডই গড়ল ‘ইত্যাদি’। তাই ২৫ বছর পেরোনো এই অনুষ্ঠানটি আজ সাজিয়েছেন তিনি খানিকটা ভিন্ন আঙ্গিকে। আজ রাত ৮টার সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে এই বিশেষ ‘ইত্যাদি’। ছবিটি ‘ইত্যাদি’র আর্কাইভ থেকে নেওয়া। যেখানে নাট্যজগতের অনবদ্য জুটি দুই নাট্যব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন ও ফেরদৌসী মজুমদারকে দেখা যাচ্ছে। আজ ‘ইত্যাদি’র জন্মদিনে ইত্তেফাক বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।
