ব্র্যাড পিট আর জোলি জুটি দম্পতি কোথাও পথ মাড়াবেন আর সেটা বিশেষ খবরে পরিণত হবে না—এটা তো হতেই পারে না! মার্কিন তারকা অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি ‘মেলফিসেন্ট’-এর প্রিমিয়ারে গিয়ে আক্রমণের শিকার হলেন আরেক তারকা ব্র্যাড পিট। গত বুধবার লস অ্যাঞ্জেলসে হাজির হয়ে এ অনুষ্ঠানে একটি অটোগ্রাফে সাইন করার সময় তাকে পাশ থেকে একজন আক্রমণ করে বলে জানান সেখানকার পুলিশ।
আরও জানা যায়, এ ঘটনার পর ২৫ বছর বয়সী ভিটালি সেদিউক নামে একজনকে সন্দেহমূলক গ্রেফতার করেছে পুলিশ। সেদিউক নামের এই ব্যক্তি এর আগে ২০১২ সালে একটি অনুষ্ঠানে অভিনেতা উইল স্মিথকে চড় মারতে গিয়েছিলেন।
তবে কেন এই কাণ্ড বারবার করছেন তিনি তার রহস্য আজও জানা যায়নি।
