বংশাই ব্রিজ নির্মাণ বন্ধ ঠিকাদারকে ৫০ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:৩৯
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার মির্জাপুর-পাথরঘাটা রোডের বংশাই নদীর উপর ত্রিমোহন এলাকায় ৩০০ মিটার পাকা ব্রিজ নির্মাণের কাজ গত পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। ফলে যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এদিকে ব্রিজ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির কারণে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এম মিজানুর রহমান তদন্তে এসে ঘটনার সত্যতা পেয়ে ব্রিজ নির্মাণকারী প্রতিষ্ঠান ঠিকাদার নাবিলা এন্ড সনি ট্রেডার্সকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন। মির্জাপুর উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম খান ঠিকাদারকে ৫০ লাখ টাকা জরিমানার কথা নিশ্চিত করেছেন। গতকাল বুধবার ত্রিমোহন এলাকায় গিয়ে দেখা গেছে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ। এ ব্যাপারে টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী এম মিজানুর রহমান বলেন, ঠিকাদারের দুর্নীতি, গাফিলতি ও অনিয়মের কারণে ত্রিমোহন এলাকায় ৩০০ মিটার পাকা ব্রিজ নির্মাণ বন্ধ রয়েছে।