ড্রিমগার্লের সঙ্গে আড্ডায় নওয়াজ

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:৫০
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি ‘ড্রিমগার্ল’-এ মুগ্ধ! অল্প বয়সের সেই মুগ্ধতা এখনও আছে তার মনে। আর তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কূটনৈতিক বৈঠক করার আগে সকালে হোটেলের ঘরে হেমা মালিনীর সঙ্গে একঝলক দেখা করে নিলেন নওয়াজ শরিফ। মথুরা থেকে জিতে দিল্লি এসেছেন হেমা। ধর্মেন্দ্রকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন মঙ্গলবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তারা যে হোটেলে উঠেছেন, ঘটনাচক্রে সেখানেই উঠেছিলেন শপথ অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য অতিথি পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজও। খবর পেয়েই নায়িকার সাথে দেখা করতে যান নওয়াজ। তিনজনের মধ্যে কিছুক্ষণ নির্ভেজাল আড্ডাও হয়েছে বলে জানা গেছে। ধর্মেন্দ্র-হেমাকে পাকিস্তানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নওয়াজ। -আনন্দবাজার পত্রিকা