পাবলিক বাসের নাম্বার

আপডেট : ২৯ মে ২০১৪, ২২:২৯
আমরা বেশিরভাগ সময়ই তাড়াহুড়া করে গাড়িতে উঠে যাই, তারপর কোনো কারণে ঐ গাড়ি থেকে নামলে আবার গাড়িতে ওঠার সময় গাড়ির নাম্বার ও পরিবহনের নাম না জানার কারণে গাড়ি হারিয়ে ফেলি, সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলি গাড়িতে রাখা প্রয়োজনীয় মালামাল, যার কারণে অনেক সময়ই আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তাছাড়া গাড়ির নাম্বার না জানার কারণে প্রয়োজনে কোনো আইনি সহায়তা নেওয়া যায় না। আমাদের দেশে প্রতিটি গাড়ির নাম্বার শুধুমাত্র বডির বাইরে সামনে ও পিছনে নাম্বার প্লেটে লেখা থাকে, যা সহজেই পালটে ফেলা যায়। নাম্বারটি গাড়ির বডির বাইরে দুপাশে এবং বডির ভেতরেও (সামনে ও পিছনে একাধিক জায়গায়) এবং পরিবহনের নামসহ লেখা থাকলে নম্বর পালটানো সহজ হতো না। বিষয়টি বিবেচনায় নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। শেখ নজরুল ইসলাম, ৮০ আরজতপাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫