ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি গবেষণা ও শিক্ষার প্রধান বিদ্যাপীঠ। গবেষণা ও পড়ালেখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ থাকা প্রয়োজন। অথচ ইদানীং ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এদিকে সন্ধ্যার পরে লোডশেডিংয়ের সুযোগে বিভিন্ন অপরাধের মাত্রা বেড়ে গেছে। এ অবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লোডশেডিং রোধে আশু পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আয়াজ বিল্লাহ,
শিক্ষার্থী, পশুপালন অনুষদ, প্রথম বর্ষ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
