ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ১৯৯১ সালে সলিমগঞ্জ কলেজ প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে এইচএসসি ও স্নাতক পর্যায়ে প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। ফলাফলের দিক থেকেও প্রতি বছর কলেজটি জেলা ও উপজেলার সব কটি কলেজের মধ্যে ভালো অবস্থানে থাকছে। কলেজটিতে বর্তমানে একটি জরাজীর্ণ ভবন, একটি নতুন ভবন ও দুটি টিনের ঘর রয়েছে। পুরাতন ভবনটি ক্লাস করার অনুপযুক্ত হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রীরা ক্লাস করছে। অনেক সময় শ্রেণিকক্ষের অভাবে শিক্ষকগণ গাছতলায় খোলা মাঠে ক্লাস করে থাকেন। ছাত্র-ছাত্রীদের ক্লাস সংকট দূর করার জন্য জরুরীভিত্তিতে একটি একাডেমিক ভবন প্রয়োজন। এ ব্যাপারে আশু ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ বশিরুজ্জামান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সলিমগঞ্জ কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
