কুলখানি

আপডেট : ২৯ মে ২০১৪, ২২:৪৩
মোহাম্মদ রহমাতুল্লাহ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র ফেলো ড. মোহাম্মদ রহমাতুল্লাহর (৭৪) কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর বনানীর আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দীর্ঘ রোগভোগের পর চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার রাজধানীর এক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ড. রহমাতুল্লাহ পরিকল্পনা কমিশনের সদস্য এবং জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউএন-ইএসসিএপি ব্যাংককের পরিচালক ছিলেন। এশিয়ান হাইওয়ে ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সার্ক দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন। মনোয়ারা বেগম বরিশাল বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালেক মল্লিকের মা মনোয়ারা বেগমের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ জুমা বেতাল গ্রামের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেকান্দর আলী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সরারচরের দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকার এজেন্ট ও দৈনিক আজকের দেশের সাংবাদিক এস এম মর্তুজা আলী সুমনের বাবা সেকান্দর আলীর কুলখানি আজ। এ উপলক্ষে উপজেলার সরারচর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামে নিজ বাড়িতে দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।