ব্রাদার্স ইউনিয়নের স্ট্রাইকার রুবেল মিয়া নিজেদের সীমানা থেকে বল নিয়ে একশ মিটার স্প্রিন্টে দৌড়ে গোলকিপার সহ চার জনকে কাটিয়ে গোল করলেন। এমন অসাধারণ গোলে ব্রাদার্স ২-১ গোলে হারালো বিজেএমসিকে।
মাত্রই এইচএসসি পরীক্ষা দেয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছেলে রুবেল মিয়া কাল ব্রাদার্সকে নাটকীয় এই জয় এনে দিলেন। পরীক্ষার জন্য তিন ম্যাচ খেলতে পারেননি এই স্ট্রাইকার। মাঠে ফিরেই দুর্দান্ত খেলা দেখালেন। এই জয়ে ব্রাদার্স ১৮ খেলা নিয়ে ২৯ পয়েন্ট আর বিজেএমসি ১৮ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় পর্ব শেষ করলো।
প্রথমে ব্রাদার্সকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফুটবলার সীমন। ৫১ মিনিটে বিজেএমসির গোলকিপার হিমেল বক্সের বাইরে গিয়ে হাত দিয়ে গোলে বল ঠেকানোর কারণে তিনি লালকার্ড পান। দশ খেলোয়াড় নিয়ে বিজেএমসি লড়াই করে ব্রাদার্সের বিরুদ্ধে। ৮৫ মিনিটে সিপ্রন্টার রুবেল মিয়া স্মরণীয় গোলটি করে জয় নিশ্চিত করে দেন। ইনজুরি টাইমে বিজেএমসির ইলিয়াসু গোল করে ব্যবধান কমান।
