গলাচিপা ও রাঙ্গাবালীর নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ২৯ মে ২০১৪, ২৩:২৯
অমাবস্যার প্রভাবে সাগরের প্রবল জোয়ারে গত তিনদিন ধরে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার অর্ধশতাধিক চরসহ নিম্নাঞ্চল প্ল¬াবিত হয়েছে। গলাচিপা নদীর দুইপাড়ে ফেরিঘাটের এপ্রোচ সড়ক ও গ্যাংওয়ে পাঁচ ফুট পানির নিচে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে নদীর দুইপাড়ে যানবাহন আটকে থাকায় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। জোয়ারের প্রভাবে বেড়ীবাঁধের বাইরে অবস্থিত অর্ধশতাধিক চরসহ গলাচিপা পৌর শহরের আড়তপট্টি, কুটিয়াল পাড়া, লঞ্চঘাট, ফেরিঘাট, কলাবাগানসহ নিম্নাঞ্চল ৩ থেকে ৪ ফুট পানির নিচে রয়েছে।