একটা ক্রিকেট ম্যাচের দৈর্ঘ্য যে কতটা বড় হতে পারে সেটাই কিছুদিন আগে রেকর্ড গড়ে দেখিয়ে দিল যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটি স্টাফ ক্রিকেট ক্লাবের একদল সদস্য। এই ক্লাবটির খেলোয়াড়েরা ক্রিস ক্রুসেডারস্ ও ওয়ারেস ওয়ারিয়রস নামের দু’টি দলে ভাগ হয়ে এমন একটি ক্রিকেট ম্যাচ খেলেন যেটির দৈর্ঘ্য ছিল সবমিলিয়ে ১৫০ ঘণ্টা ১৪ মিনিট। দশ ম্যাচ বনাম নয় ম্যাচের জয় দিয়ে ক্রিকেট ম্যারাথন জেতা ক্রিস ক্রুসেডারদের মোট সংগৃহিত রানের সংখ্যা ছিল ৬,৩৮২। আর এর জবাবে ওয়ারিয়রসেদর মোট রান ছিল ৬,৩৪৬। এ ছাড়া একটানা চলতে থাকা এই ম্যাচগুলোর মধ্যে ১৪তম ম্যাচে করা সুরেন্দর মোহনদাসের করা ৩২৩ রান ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান।
