জোকস

আপডেট : ৩০ মে ২০১৪, ১৯:৪৩
 বিখ্যাত ক্রিকেটার ডব্লিউ জি গ্রেস একবার বোল্ড আউট হলেন। বিস্মিত হয়ে তিনি আম্পায়ারকে বলছিলেন, ‘বল উইকেটে লাগেনি, স্যার। বাতাসে বেল পড়ে গেছে।’ আম্পায়ার বললেন, ‘যে বাতাস বেল ফেলে দিতে পারে, আশা করি, সেই বাতাস আপনাকে প্যাভিলিয়নে পৌঁছে দিতেও সাহায্য করবে।’  বাবার অফিসে ফোন করেছে ছোট্ট শিমুল। শিমুল :হ্যালো, বাবা! বাবা :বলো। শিমুল :বাবা, অফিস থেকে ফেরার পথে আমার জন্য আইসক্রিম এনো। বাবা :শিমুল, ডাক্তার না তোমাকে আইসক্রিম খেতে নিষেধ করেছেন! আমি ফোন রাখছি। খানিক বাদে আবারও বাবাকে ফোন করল শিমুল। আবারও একই আবদার, ‘বাবা, বাড়ি ফেরার সময় আইসক্রিম এনো।’ বাবা :শিমুল, বাবাকে বিরক্ত করো না। আমি আইসক্রিম আনব না। রাখি। একটু পর আবারও একই আবদার শিমুল। বাবা এবার রেগেই গেলেন! ‘শিমুল, আমি কিন্তু এখন অফিস থেকে বাসায় এসে তোমাকে মেরে যাবো!’ উত্তরে শিমুল বললো, ঠিক আছে বাবা, আমাকে যখন মারতে আসবে তখন সাথে করে একটা আইসক্রিমও নিয়ে এসো!  সাজ্জাদ সাহেব কানে কম শোনেন। হেয়ারিং এইড কিনতে তিনি গেলেন দোকানে। সাজ্জাদ সাহেব :ভাই, হেয়ারিং এইডের দাম কত? দোকানদার :একশ টাকা দামের আছে, পাঁচ হাজার টাকা দামেরও আছে। সাজ্জাদ সাহেব :আমাকে একশ টাকারটাই দেখান। দোকানদার সাজ্জাদ সাহেবের কানে একটা প্লাস্টিকের খেলনা হেয়ারিং এইড গুঁজে দিলেন। সাজ্জাদ সাহেব আশ্চর্য হয়ে বললেন, এটার ভেতর তো কোনো যন্ত্রপাতিই নেই। এটা কাজ করে কীভাবে? দোকানদার :সত্যি বলতে কী, এটা কোনো কাজ করে না। তবে আপনার কানে এই জিনিস দেখলে লোকজন এমনিতেই আপনার সঙ্গে উঁচু গলায় কথা বলবে!