সুখের ব্যথা
এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘সুখের ব্যথা’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মম ও নাজনীন হাসান চুমকি।
ইচ্ছেঘুড়ি
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ইচ্ছেঘুড়ি’। নাটকটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপর্ণা, মিশু সাব্বির, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটওয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা,শাহরিয়ার হুদা রুমী প্রমুখ।
