২১তম বিসিএস ফোরামের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শওকত আলী সাদী (কাস্টমস এন্ড ভ্যাট) সভাপতি এবং রিয়াসাত আল ওয়াসিফ (পুলিশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি শ্যামল কুমার মুখার্জী, সাঈদ মো. আসাদুজ্জামান ও সতীনাথ বসাক, যুগ্ম সম্পাদক আশরাফুল আমিন মুকুট, জোবায়ের হোসেন ও মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ ছায়েদুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
