মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:৩১
সৈয়দ গোলাম কিবরিয়া ভাষা সংগ্রামী, রাজনীতিক, সাংবাদিক, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম কিবরিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকায় বাড্ডার আনন্দনগরে নিজ বাসভবনে মিলাদ, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া তার নিজ গ্রাম গৌরনদী উপজেলার পূর্ব নাঠৈয়ের সৈয়দ গোলাম কিবরিয়া কল্যাণ ট্রাস্ট মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি দৈনিক আজাদ ও দৈনিক ভোরের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। শাহজাহান কবীর এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান কবীরের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডেরও প্রতিষ্ঠাতা ছিলেন। ফিরোজা খাতুন অবসরপ্রাপ্ত উপ-সচিব ও অর্থ উপদেষ্টা মোহাম্মদ নূরুল হকের স্ত্রী ফিরোজা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কোরানখানি, মিলাদ মাহফিল এবং এতিমখানায় বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এএফএম নূরুল হক হাওলাদার রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য এএফএম নূরুল হক হাওলাদারের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নূরুল হক ফাউন্ডেশন তার গ্রামের বাড়িতে কোরানখানি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে। মহিউদ্দিন আহমেদ টুকু পাওয়ার গ্রিড কোম্পানী লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ আহমেদ মিঠুর বাবা ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ন্যাশনাল লাইব্রেরির মালিক মহিউদ্দিন আহমেদ টুকুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পৌর শহরের বাসভবনে কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।