নওগাঁয় বজ্রপাতে সাতজন নিহত আহত ৪০

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪০
নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর ধানের হাটে মুষলধারে বৃষ্টির সময় গতকাল শুক্রবার সকালে বজ পাতে ঘটনাস্থলেই ৫ জন নিহতসহ অন্তত ৪০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা হাসপাতাল, নওগাঁ সদর মডেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পূর্ণি নামে এক মহিলা গুরুতর আহত হওয়ায় রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়। এদিকে পোরশা উপজেলার গাঙ্গুরিয়া পাথরডাঙ্গা গ্রামের সাবিনা ইয়াসমিন (৩৩) নামে এক গৃহবধূ আম বাগানে সকালে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ পাতে মারা গেছেন। অপরদিকে নেয়ামতপুর উপজেলায় সোনাবর মিয়া নামে একজন বজ পাতে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহতরা হলেন উপজেলার ভেবরি গ্রামের আফজাল হোসেন (৪২), চৌমাশিয়া গ্রামের হাফিজুল ইসলাম (৩৮), উত্তরগ্রামের শামসুল আলম (৪০), দাশড়া গ্রামের ইয়াকুব আলী (৩৪) ও নওগাঁ সদর উপজেলার ফারাজপুর গ্রামের আজিজার রহমান (৪০)। বজ্রপাতের খবর শুনে স্থানীয় সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে এবং আহতদের চিকিত্সার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:জেলায় গ্যাসের রেগুলেটরের উপর বজ পাতের পর গত বৃহস্পতিবার রাতে ৪টি রেগুলেটরে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিকাণ্ডে ৬টি ঘর ভস্মীভূত হয়। রাত প্রায় সাড়ে ১০টায় সদর উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার বাড়ির গ্যাসের রেগুলেটরের উপর বজ্রপাত হয়। এদিকে গতকাল দুপুরে জেলা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের পায়েল (১৬) বজ পাতে মারা যায়। এ সময় আরো ৩ জন আহত হয়। গাইবান্ধা প্রতিনিধি:জেলার গোবিন্দগঞ্জে গতকাল সকালে আম কুড়াতে গিয়ে বজ পাতে আব্দুস সালাম ওরফে বাবু মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছে। নিহত বাবু মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা:জেলার কচুয়ায় গতকাল সকালে মামুন (২২) নামের এক যুবক বজ পাতে নিহত হয়েছে। তিনি উপজেলার আশ্রাফপুর গ্রামের মধ্যপাড়ার মধুর আলীর ছেলে। মাঠে আউশ-আমন ধানের চারা রোপণ করার সময় এ ঘটনা ঘটে।