যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪০
জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবু তাহেরের (৪০) বাড়ি যশোর শহরতলী ঝুমঝুমপুর এলাকায়। গতকাল শুক্রবার ভোরে ঝুমঝুমপুর ময়লাখানা এলাকায় এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি জানান, গতকাল ভোরে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এসময় তারা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি চালালে আবু তাহের গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে গতকাল সকালে তাহেরের মৃত্যু হয়। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পুুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। ওসি আরো জানান, নিহত তাহের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।