রাজশাহী আইএইচটির ছাত্রশিবির সভাপতিসহ ৬ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪১
নগরীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সংলগ্ন একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রশিবিরের আইএইচটি শাখার সভাপতিসহ ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। রাজশাহী পুলিশ এক অভিযানে শিবির নেতাকর্মীদের গ্রেফতার করে। এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে আইএইচটি হোস্টেলের দুই কক্ষে অভিযান চালিয়ে পুলিশ ১০ রাউন্ড রিভলবারের গুলি, পাঁচটি চাইনিজ কুড়াল, ১০টি রামদাসহ শতাধিক মারবেল ও বেশ কয়েকটি লোহার রড উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন- ছাত্রশিবিরের আইএইচটি শাখার সভাপতি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শিক্ষার্থী এহসানুল্লাহ, শিবির কর্মী ও রেডিও থেরাপি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ও সিরাজুল ইসলাম এবং ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। রাজপাড়া থানার ওসি জানান, এই ঘটনায় ছাত্রশিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক আসামিদের ওই মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।