রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধার

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪২
সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ফের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভবন এলাকার পেছনের ধ্বংসস্তূপ থেকে একটি মাথার খুলি এবং ছয়টি হাড় উদ্ধার করে পথশিশুরা। রানা প্লাজার ধ্বংসস্তূপে কাগজ কুড়ানোর সময় খুলি ও হাড়গুলো দেখতে পায় পথশিশুরা। এ সময় তারা মাথার খুলিসহ হাড়গোড়গুলো উদ্ধার করে ওই ভবনের সামনে স্থাপিত শহীদ বেদীর ওপর রেখে চলে যায়।পরে খবর পেয়ে পুলিশ সেগুলো থানায় নিয়ে আসে।