দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির চেষ্টা চলছে :শিল্পমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪৩
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশকে সাংবিধানিক শূন্যতায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। আওয়ামী লীগ সাংবিধানিক নিয়মে ক্ষমতায় এসেছে এবং ৫ বছর ক্ষমতায় থাকবে। মন্ত্রী শুক্রবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস। মুখ্য আলোচক ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ।