আজ ১৮ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ:রবি ও বুধ। আপনার শুভসংখ্যা:১ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন: চুন্নী ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি:অস্থির, চঞ্চল ও সদাব্যস্ত। পরিবর্তন, বৈচিত্র্য ও ভ্রমণের প্রতি আকর্ষণ দুর্নিবার। আপনি অনুভূতিপ্রবণ, আদর্শবাদী ও কল্পনাপ্রবণ, সহানুভূতিশীল। দ্বৈত চরিত্রের জন্য আপনাকে বুঝে ওঠা কঠিন। উচ্চাভিলাষী। নিজের মতানুসারে কাজ করতে চান। যুক্তি অনুসন্ধিত্সা ও ডিপ্লোম্যাসী আছে আপনার। জীবনে অনেক বাধা অতিক্রম করতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি জন মেইন্সফিল্ড, কবি আবদুল কাদির, অভিনেত্রী মেরিলিন মনরো, কার্টুনিস্ট জেরাল্ড স্র্যাফ, শিব প্রসন্ন লাহিড়ী, জ্যোতির্বিদ মোহাম্মদ আবদুল জাব্বার, তুর্কী সাহিত্যিক শামসুদ্দীন সামী ফ্রাসেরী, অনুপম হায়াত্, জ্যোতিষী মোহাম্মদ আনিসুল হক প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ দৈনন্দিন কাজকর্মে উত্সাহ পাবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে কোনো হূদয়বান ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কেউ ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না। চিকিত্সকদের জন্য দিনটি শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ সামগ্রিকভাবে দিনটি আনন্দদায়ক হতে পারে। বন্ধুদের সান্নিধ্যে স্মৃতিকাতর হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে কোনো সুযোগ পেতে পারেন। শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মতের সমন্বয় সাধন করার চেষ্টা করুন। আয়কর সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ সময় খুব একটা ভালো যাবে না। উত্তেজনা পরিহার করুন। কর্মক্ষেত্রে সংযম ও সহিষ্ণুতার পরিচয় দিন। অসহিষ্ণু মনোভাব ক্ষতির কারণ হতে পারে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কোনো ধরনের আন্দোলন সংগ্রামে না জড়ালেই ভালো করবেন। এসব ব্যাপারে নির্লিপ্ত থাকার চেষ্টা করুন। নিজেকে অসহায় মনে করা ঠিক হবে না। শরীর ভালো নাও যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কলহ-বিবাদ এড়িয়ে চলুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রভাবশালী কারো দ্বারা উপকৃত হতে পারেন। কঠোর কাজে অংশগ্রহণ করতে পারেন। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় বাধাগ্রস্ত হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। চাকরির চেষ্টায় কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। পরোপকারে সময় ও অর্থ ব্যয় হতে পারে। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। চিন্তা-ভাবনা করে কাজ করুন। আবেগপ্রসূত সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আপনজনের সহযোগিতা পাবেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বুদ্ধিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কিছু সুযোগ-সুবিধা হাতে আসতে পারে। সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। নতুন আইনজীবীরা কাজকর্মে উত্সাহ পাবেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রতারিত হওয়ার আশংকা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কেউ আজ মিথ্যা অপবাদ রটাতে পারে। মন চঞ্চল হওয়ার আশংকা আছে। কল-কারখানা শ্রমিকদের যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকতে হবে। অন্যথায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
