সুপ্রিয় শিক্ষার্থীরা,
কেমন আছো । আশা করি ভাল আছো। সামনে অর্ধ-বার্ষিক পরীক্ষা তাই আজ তোমাদের জন্য বিজ্ঞানের ৮ম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও তার উত্তর দেওয়া হলো ঃ
১. আমাদের সৌরজগত্ যে গ্যালাক্সির সদস্য তাকে কী বলা হয় ?
ক) মহাবিশ্ব খ) নক্ষত্র গ) চাঁদ ঘ) ছায়াপথ
উত্তর: ছায়াপথ
২.অসংখ্য নক্ষত্র কোথায় আছে?
ক) সূর্যে খ) চাঁদে গ) পৃথিবীতে ঘ) ছায়াপথে
উত্তর:ছায়াপথে
৩. মহাবিশ্ব কত বড় তা জানতে কারা পরীক্ষা ও পরিমাণ করেছেন ?
ক) প্রযুক্তিবিদ খ) বিজ্ঞানীরা গ) দার্শনিক ঘ) পরীক্ষক
উত্তর:বিজ্ঞানীরা
৪. সূর্য কোন দিকে উদয় হয় ?
ক) উত্তর খ) পূর্ব গ) দক্ষিণ ঘ) পশ্চিম
উত্তর: পূর্ব
৫. চন্দ্র কোন দিকে উদয় হয় ?
ক) উত্তর খ) পূর্ব গ) দক্ষিণ ঘ) পশ্চিম
উত্তর: খ) পূর্ব
৬. সূর্য কোন দিকে অস্ত যায় ?
ক) উত্তর খ) পূর্ব গ) দক্ষিণ ঘ) পশ্চিম
উত্তর:পশ্চিম
৭. কোনটি আকার বদলায়?
ক) সূর্য খ) পৃথিবী
গ) শুক্র ঘ) চাঁদ
উত্তর: চাঁদ
৮. অতি ক্ষুদ্র জীব দেখা যায় কোন যন্ত্রের সাহায্যে ?
ক) টেলিস্কোপ খ) মাইক্রোস্কোপ গ) ক্রোনোমিটার ঘ) ট্যাকোমিটার
উত্তর: মাইক্রোস্কোপ
৯. বিজ্ঞান চর্চার নির্দিষ্ট কী নেই ?
ক) পরিকল্পনা খ) কোন পদ্ধতি গ) কোন ধারণা ঘ) কোন সূত্র
উত্তর:কোন পদ্ধতি
১০.বিজ্ঞানীর সকল কৌশলকে কী বলে ?
ক) বৈজ্ঞানিক আবিষ্কার ? খ) বৈজ্ঞানিক পদ্ধতি গ) বৈজ্ঞানিক জ্ঞান ঘ) বৈজ্ঞানিক সূত্র
উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতি
১১.আমাদের নিকটতম নক্ষত্র কোনটি ?
ক) সূর্য খ) পৃথিবী গ) চাঁদ ঘ) ধ্রবতারা
উত্তর: সূর্য
১২.কোনটিতে জীবনের অস্তিত্ব আছে ?
ক) চাঁদ খ) মঙ্গল গ্রহ গ) পৃথিবী ঘ) নেপচুন
উত্তর:পৃথিবী
১৩.নিচের কোনটি বিশাল গ্যাসপিন্ড ?
ক) চাঁদ খ) ধ্রবতারা
গ) শুকতারা ঘ) সূর্য
উত্তর:ঘ) সূর্য
১৪.সৌরজগতের গ্রহগুলোর মধ্যে কোনটি ভিন্ন ও অনন্য?
ক) মঙ্গল খ) পৃথিবী গ) ইউরেনাস ঘ) শুক্র
উত্তর: পৃথিবী
১৫.চাঁদের কোনটি নেই।
ক) নিজস্ব আলো
খ) নির্দিষ্ট আয়তন
গ) মাটি ঘ) গ্যাস
উত্তর: ক) নিজস্ব আলো
১৬.সূর্যের আলো কার উপর প্রতিফলিত হয়ে আমাদের কাছে পৌঁছে ?
ক) শুক্র খ) বুধ
গ) মঙ্গল ঘ) চাঁদ
উত্তর: চাঁদ
১৭.সূর্য থেকে আমরা কী পাই ?
ক) তাপ ও আলো খ) তাপ ও বিদ্যুত্ গ) বিদ্যুত্ ও আলো ঘ) আলো ও চুম্বক
উত্তর:ক) তাপ ও আলো
১৮.পৃথিবীতে বিভিন্ন জায়গায় দিন ও রাত্রি হয় কোন গতির মাধ্যমে ?
ক) বার্ষিক খ) আহ্নিক গ) কেন্দ্রবিমুখী ঘ) কেন্দ্রমুখী
উত্তর: আহ্নিক
