পড়ার বিষয় এভিয়েশন ম্যানেজমেন্ট

আপডেট : ৩১ মে ২০১৪, ১৯:৫০
সমপ্রতি বের হয়েছে এসএসসি সমমান পরীক্ষার ফল। আরও কিছুদিন আগে বের হলো ও-লেবেল পরীক্ষার ফল। এইচএসসি পরীক্ষাও শেষ হবার পথে। এই সময় সাধারণত শিক্ষার্থী এবং অবিভাবকরা চিন্তিত হয়ে পড়েন কোথায় কোন বিষয় নিয়ে ভর্তি হলে ভবিষ্যত উজ্জল হবে। এর মধ্যে আবার বেশিরভাগই নতুন এবং সময়োপযোগী বিষয় নিয়ে লেখাপড়া করতে চায়। এদিক দিয়ে পুরো বিশ্বে যে ক’টি বিষয়ের চাহিদা সৃষ্টি হয়েছে তার মধ্যে এভিয়েশন ম্যানেজন্টে অন্যতম। এভিয়েশন ম্যানেজমেন্ট হচ্ছে ভ্রমণ, ট্রাভেল টুরিজম, এয়ারলাইন্স, টিকেটিং সহ এভিয়েশনের যাবতীয় কর্মকান্ড নিয়ে বিশ্বজুড়ে সমাদৃত একটি সময়োপযোগী ডিগ্রি। এভিয়েশন ম্যানেজমেন্ট-এ রয়েছে এমবিএ বিবিএ করার সুযোগ। সামপ্রতিক সময়ে চালু হওয়া কোর্সটি সম্পন্ন করে বাংলাদেশ সহ পুরো বিশ্বজুড়ে এভিয়েশন খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। মাত্র এসএসসি/এইচএসসি বা ও-লেভেল/এলেভেল সম্পন্ন কারীরা এই কোর্সটি শুরু করতে পারবে। চার বছরে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ ডিগ্রি অর্জন করতে পারে। এক্ষেত্রে ১৮ মাস পর পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এরপর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থবছর পায় টপ আপ বিবিএ বা বিএসসি। বাংলাদেশে এই কোর্স করার সুযোগ করে দিচ্ছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি । এদের সব ব্যাচের শিক্ষার্থীরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এভিয়েশনের নানা খাতে চাকরি করছে। যেকোনো সাল থেকে পাশ করা শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারে। অন্যদিকে এই বিষয়ে শিক্ষা ব্যয় অনেক কম। পক্ষান্তরে যারা এদেশে পড়ালেখা করে দেশের বাইরে গিয়ে চাকরি করতে চায় তাদের জন্যে কোর্সটি অত্যন্ত উপযোগী। এর শিক্ষাপদ্ধতি গ্রহণের ধরণ অনেক সহজ। যেহেতু সেমিস্টার নিয়মে এটি পড়ালেখা করতে হয় কাজেই ফেল করার আশঙ্কা নেই এবং সেশনজট থাকে না। পক্ষান্তরে বিটেক এডেক্সেল সার্টিফিকেট দেয় বলে এর মান নিয়ে তেমন প্রশ্ন থাকে না। শিক্ষার্থীরা বিভিন্ন মডিউলে এই কোর্সটি সম্পন্ন করতে পারে। এভিয়েশন ম্যানেজমেন্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যচেলর প্রগ্রামে ভর্তি হতে পরে। বিস্তারিত জানতে ফোন ০১৯২৬৯৬৩৬৫৫।